লকডাউনে আটকে পড়েছেন? রাজ্য সরকারের তরফে চালু হল এক্সিট ও এন্ট্রি ই-পাস, জেনে নিন
: লকডাউনের জেরে ভিন রাজ্যের অনেকে পশ্চিমবঙ্গে আটকে পড়েছেন৷ আবার পশ্চিমবঙ্গের অনেকে অন্য রাজ্যে আটকে রয়েছেন৷ প্রত্যেকের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ই-পাস৷ পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে যাওয়ার জন্য অথবা বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার জন্য ‘এগিয়ে বাংলা’ওয়েবসাইট থেকে ই-পাস সংগ্রহ করতে বলা হয়েছে ৷
মোট ৪টি ক্ষেত্রে ই-পাস ইস্যু করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার-

১। ছোট গাড়ী নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য।
২। দলবেঁধে বা গ্রুপ হিসেবে বাস নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য।
৩। ছোট গাড়ি নিয়ে বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরে আসার জন্য।
৪। দলবেঁধে বা গ্রুপ হিসেবে বাস নিয়ে অন্য রাজ্য থেকে এই রাজ্যে ফিরে আসার জন্য।
এর মধ্যে ছোট গাড়ি নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য, আর ছোট গাড়ি এবং বাস নিয়ে এই রাজ্যে ফিরে আসার ই-পাস এর ব্যবস্থা ২ দিন আগে করা হয়েছে। আজ থেকে চালু হয়েছে দলবেঁধে বাস নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য ই- পাস এর ব্যবস্থা।
পাশাপাশি, এরাজ্যেরই এমন অনেক বাসিন্দা যাঁরা রাজ্যেরই বিভিন্ন প্রান্তে এবং অন্যান্য রাজ্যে আটকে আছেন তাঁদের নাম রেজিস্ট্রেশনের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮০১৭৮৪৫৫৫৫। এই নম্বরে নিজেদের সম্পর্কে সবিস্তার তথ্য দিয়ে নাম রেজিস্ট্রি করাতে পারবেন তাঁরা। এসএমএস-এর মাধ্যমেও নাম রেজিস্ট্রেশন করানো যাবে। তার জন্য ৫১৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এই নম্বরে বর্তমান ঠিকানার পিন কোড, বাড়ির ঠিকানার পিন কোড, কত জন ব্যক্তি রয়েছেন তার সবিস্তার তথ্য জানাতে হবে।
এসএমএস করতে হবে WB
COVIDsource pincodedestination pincodeno of passengers(in two digits)- এই ফরম্যাটে। কীভাবে এসএমএস করতে হবে তার একটি নমুনাও দেওয়া হল-WB COVID 560097 700015 04 । এছাড়া কন্ট্রোল রুমেও সরাসরি যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুম নম্বরগুলো হল— ০৩৩-২২১৪১৯৯৫/২২১৪৩৫২৬। একটি টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে, নম্বরটি হল ১০৭০।
by TaboolaYou May Like
করোনায় মমতার কাজে খুশি নমো, আর্থিক প্যাকেজে মোদীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
তীর্থ করতে গিয়ে বারাণসীতে আটকে পড়েছেন প্রবীণরা, বন্দিদশায় ভেঙে পড়ছেন সিনিয়র সিটিজেনরা
তবে এই মুহূর্তে যাঁরা ভিন রাজ্যে আটকে আছেন, তাঁদের মধ্যে প্রথমে ভেলোর, ঋষিকেশ, মানালিতে যাঁরা আটকে আছেন, তাঁদের আনা হবে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এরাজ্যের যেসব বাসিন্দা বিদেশে আটকে রয়েছেন তাদের এখনই দেশে ফেরাতে চাইছে না রাজ্য সরকার। বিভিন্ন দেশে এই মুহূর্তে রাজ্যের প্রায় ১২ হাজার জন বাসিন্দা আটকে আছেন। আপাতত তাঁদের ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা নেই।
No comments: