জলপাইগুড়ির 'অ্যাম্বুলেন্স দাদা' হিসাবেই পরিচিত তিনি। নিজের মোটর বাইককে অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করে গত ১৫ বছরে প্রায় কয়েকশো মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তাঁর এমন কাজই পদ্মশ্রী পুরস্কার এনে দিয়েছিল করিমুল হককে। কথা ছিল, জলপাইগুড়ির এই পদ্মশ্রী প্রাপ্ত 'অ্যাম্বুলেন্স দাদা'কে নিয়ে তৈরি হবে সিনেমা। আর সেই ছবিতে করিমুল হকের চরিত্রে অভিনয় করার কথা ছিল ইরফান খানের।
ইরফান কথা রাখলেন না। করিমুল হককে নিয়ে সিনেমা তৈরি হওয়ার আগেই চলে গেলেন। ইরফান খানের মৃত্যুর খবরে তাই মন খারাপ জলপাইগুড়ির পদ্মশ্রীপ্রাপ্ত 'অ্যাম্বুলেন্স দাদা'র। ইরফান খানের মৃত্যুর খবর শুনে করিমুল বলেন, ''খুব খারাপ লাগছে। ওনার মতো অভিনেতা হয় না। অনেকে বলেন আমার সঙ্গে ওনার মুখের নাকি খুব মিল ছিল। তাই আমার চরিত্রের জন্য ইরফান খানের কথা ভেবেছিলেন পরিচালক বিনয় মুদগল। উনি সিনেমা জগতের একজন ব্যতিক্রমী অভিনেতা।
ইরফান আর নেই, শোকে বিহ্বল জলপাইগুড়ির পদ্মশ্রীপ্রাপ্ত 'অ্যাম্বুলেন্স দাদা'
Tag: Entertainment

No comments: