Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের প্রতি বিশেষ সম্মান




যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে আরও ১ হাজার ৬শ' ৯১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার। তবে আগের তুলনায় নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এদিকে, কোভিড নাইন্টিন মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। করোনাভাইরাস ঠেকাতে সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের সম্মানে শনিবার মেরিল্যান্ডের বাল্টিমোরে বিমান মহাড়ায় অংশ নেয় মার্কিন বিমান বাহিনী। যেসব চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের প্রতি বিশেষ সম্মান জানানো হয়। যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মৃত্যুর সারি দিন দিন দীর্ঘ হচ্ছে। দেশটিতে একদিনে মারা গেছেন প্রায় ১৭শ' জন। আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের কাছাকাছি। তবে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এদিকে, চলমান লকডাউনের কারণে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply