Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজধানীতে করোনা আক্রান্তের শীর্ষে যে ১০ এলাকা




রাজধানীতে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সবচেয়ে সংক্রমিত ১০ এলাকার নাম প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (৮ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। এর মধ্যে রয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ ও বাবুবাজার। এ সময় তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। একই সময়ে আরও ৭০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দের মধ্যে আরও ১৯১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ১০১ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply