Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনাভাইরাস: সুস্থ হয়ে বাসায় ফিরলেন প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক




করোনাভাইরাসে আক্রান্ত প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন মাসুম সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ২০ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়ার পর তিনি বাসায় ফেরেন বলে প্রথম আলো অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে। শওকত হোসেনসহ আরও সাতজন করোনা রোগীকে এদিন মুগদা হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। বিজ্ঞাপন বিজ্ঞাপন গত ২০ এপ্রিল পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ার পর সাংবাদিক শওকত হোসেন হাসপাতালে ভর্তি হন। আজ বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাততালির মাধ্যমে আটজনকে বিদায় জানান। শওকত হোসেন এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, হাসপাতালে ভর্তির পর প্রথমে কিছুটা সমস্যা হলেও পরে সবার অনেক সহযোগিতা তিনি পেয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী নিয়মিত তাঁর খোঁজ নিয়েছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান। মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক রুবিনা ইয়াসমীন জানান, আজ ছাড়া পাওয়া আটজনের মধ্যে এ হাসপাতালের একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে থেকে এ পর্যন্ত মোট ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। এখন ভর্তি আছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট ৪ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply