Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রংপুরের পীরগাছায় ছাগল খোঁয়াড়ে দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত




ছাগল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল মানুষের

হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগৎ জীবন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৫০) ওই গ্রামের শাহার আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আবুল হোসেনের একটি ছাগল প্রতিবেশী মুনছুর আলীর ছেলে খবির উদ্দিন তার ফসল খাওয়ার অভিযোগে খোঁয়াড়ে দেয়। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবুল হোসেনসহ উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে রুস্তম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, মরদেহের সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply