: আমফানে দুর্গত মানুষদের টাকা রাজ্য সরকারের হাত দিয়ে না দিয়ে সরসারি ক্ষতিগ্রস্থদের দেওয়ার সুপারিশ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এনিয়ে আজ একটি চিঠিও ধরানো হয় মোদীকে। এনিয়ে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন তা পরের বিষয়। তবে করোনার এই আতঙ্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমফান দুর্তদের জন্য যে কাজ করছেন তার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।
@ANI #WATCH Dealing with #COVID19 requires social distancing whereas battling the #AmphanCyclone requires people to move to safer areas. Despite these contradictions, West Bengal under leadership of Mamata ji is fighting well. We are with them in these adverse times: PM Embedded video 789 1:54 PM - May 22, 2020 Twitter Ads info and privacy 182 people are talking about this এদিন দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে বসিরহাটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন- # রাজ্যে ও কেন্দ্র দুর্গত মানুষদের পাশে রয়েছে। # আশু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ১ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। # মৃতদের নিকট আত্মীয়দের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে। # পশ্চিমবঙ্গের ভাই-বোনদের বলছি, এই কঠিন সময়ে কেন্দ্র আপনাদের পাশে রয়েছে। # সাইক্লোন আমফান কতটা ক্ষতি করেছে তার খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল আসবে। ত্রাণ ও পুনর্গঠনের দিকে নজর দেওয়া হবে।#WATCH Dealing with #COVID19 requires social distancing whereas battling the #AmphanCyclone requires people to move to safer areas. Despite these contradictions, West Bengal under leadership of Mamata ji is fighting well. We are with them in these adverse times: PM pic.twitter.com/pBxjWTlZTq— ANI (@ANI) May 22, 2020


No comments: