Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুনামগঞ্জে ৪০টি গাছসহ গাঁজাচাষী আটক




সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৪০টি গাঁজার গাছসহ সাত্তার মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার বিকেলে উপজেলার মাইজেরটেক গ্রাম থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, সে মাইজেরটেক গ্রামের মৃত হযরত আলী পুত্র। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে মাইজেরটেক গ্রামে অভিযান চালিয়ে সাত্তার মিয়ার বসত ঘরের পিছন থেকে ফসলি জমিতে চাষাবাদের জন্য রোপন করা ৪০টি কাঁচা গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি। এসময় বাড়ি থেকে সাত্তার মিয়াকে আটক করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, জব্দকৃত মালামাল ও আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply