করোনা উপসর্গ নিয়ে অধ্যাপক মুনতাসীর মামুন হাসপাতালে
করোনা উপসর্গ নিয়ে অধ্যাপক মুনতাসীর মামুন হাসপাতালেG
অধ্যাপক মুনতাসীর মামুন। ফাইল ছবি।
বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
মুগদা হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ’তে সিটের ব্যবস্থা হলে অধ্যাপক মুনতাসীর মামুনকে সেখানে নেয়া হবে।

No comments: