Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অনুশীলনে ফিরলেন মেসিরা




করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্পেনের শীর্ষ লিগ লা লিগা স্থগিত হওয়ার পর প্রথমবারের মত অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার মূল দলের ফুটবলাররা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের জন্য খেলোয়াড়রা ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে আসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ভাগ হয়ে তিনটি মাঠে অনুশীলন করেন। এর আগের বৃহস্পতিবার বার্সেলোনার সকল ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এতে সবার ফল নেগেটিভ আসে। এরপরই অনুশীলনের অনুমতি পান তারা। বার্সার মূল দলের প্রায় সবাই অনুশীলন করেছেন। তবে চোটের কারণে ছিলেন না উসমান ডেম্বেলে। তার অবশ্য এখনো করোনাভাইরাস পরীক্ষা হয়নি। জুনের শেষ দিকে লা লিগার ২০১৯-২০ মৌসুম পুনরায় শুরু হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। গত মার্চে স্থগিত হয়ে যাওয়ার আগে স্পেনের শীর্ষ লিগে ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা রিয়াল মাদ্রিদ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply