Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড দেশে




৩৫ হাজার ছাড়িয়ে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। মৃত্যুর দিক থেকেও রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লির। এই তিনটি রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, তাতে কেন্দ্রের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এই রাজ্যে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে ৯ মার্চ, তিন জনের শরীরে। কিন্তু কয়েক দিনের মধ্যেই দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় সবার উপরে উঠে আসে মহারাষ্ট্র। তার পর থেকে এখনও পর্যন্ত প্রায় সব সময়ই শীর্ষস্থানে রয়েছে এই রাজ্য। সারা দেশে কোভিড আক্রান্তের মধ্যে ৩১ শতাংশেরও বেশি আক্রান্ত এই রাজ্যেই। মৃত্যুর হিসাবটা আরও ভয়ঙ্কর। সারা দেশের ৪৬ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রেই। ইতিমধ্যেই এ রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply