Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পক্ষে ত্রাণ বিতরণ




ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১০ হাজার পরিবারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দেওয়া হচ্ছে ত্রাণ। করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের কাছে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন করছে সদর উপজেলা বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার সদর উপজেলার শুকানপুখুরী, বালিয়া, দেবীপুর ও বড়গাঁও ইউনিয়নের ৫০০ দরিদ্র কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদ আব্দুল হামিদসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা ত্রাণ সহায়তা বিতরণ করেন। সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তাঁর পক্ষে করোনা মোকাবিলায় কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে।’ ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মির্জা ফয়সল অমিন বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে ঠাকুরগাঁও জেলা বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত এই সংকট থাকবে ততোদিনই বিএনপির নেতাকর্মীরা করোনায় কর্মহীনদের পাশে এভাবেই থাকবে, ইনশাল্লাহ।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply