বাবার মৃত্যুর খবর মিথ্যা বললেন নাসিরউদ্দিন শাহের ছেলে
বা
বলিউডে একের পর এক মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে। প্রথমে ইরফান খান, এর পরদিন ঋষি কাপুর। এ পরিস্থিতেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি। তবে এটা পুরোই গুজব।
নাসিরুদ্দিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতার কথা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন। ভাবছেন আমি হাসপাতালে তাদের জানাচ্ছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি।
মুম্বাইের এক সংবাদ সংস্থাকে নাসিরুদ্দিনের স্ত্রী বলেন, আমরা সবাই ভালো আছি। ঠিক আছি।
নাসিরের ছেলে ভিভান শাহ টুইটে জানান, বাবার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। বাবা ভালো আছেন। ইরফান ভাই আর চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। ওদের দুজনকেই খুব মিস করছেন বাবা। ওদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Tag: Entertainment

No comments: