Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা সন্দেহে মস্কোর হাসপাতালে চেচনিয়ার প্রেসিডেন্ট




রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে একটি বিশেষ বিমানে করে মস্কোর ওই হাসপাতালে নেওয়া হয়। ৪৩ বছর বয়সী চেচেন প্রেসিডেন্টের শরীরে ফ্লু সংক্রান্ত লক্ষণ দেখা দেয়। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার চিকিৎসকরা মস্কোতে নেওয়ার পরামর্শ দেন। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে তাঁকে মস্কোতে নেওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর করোনা হয়েছে। চেচেন বিদ্রোহী কাদিরভ এখন দেশটিতে বেশ জনপ্রিয়। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তাঁর বাবা আততায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপপ্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply