বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ৭ বন্দির মুক্তি
করোনার কারণে সরকারের সিদ্ধান্ত অনুসারে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় লঘু দণ্ডপ্রাপ্ত ৭ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। রোববার (৩ মে) দুপুর ২টার দিকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে আজ মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনজনের মুক্তি বিলম্বিত হবে।
এর আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেয়ার জন্য সুপারিশ করেছে। এরমধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে।
তিন ক্যাটাগরিতে সাজা মুক্তির জন্য সুপারিশ করা হয়। এরমধ্যে হাজতি ও লঘু দণ্ডপ্রাপ্তরা রয়েছেন। কারা কর্তৃপক্ষ বলছে, বন্দি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বরিশাল কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৬৩৩ জন। সর্বশেষ হিসেব অনুযায়ী আজ সকালে সেখানে ১৩১৫ জন বন্দি ছিলেন।
Tag: Zilla News

No comments: