Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১০ হাজার অসহায়




লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। আজ রোববার দুপুরে রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে দুই হাজার অসহায়কে এ সহায়তা দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত যারা খাদ্যসামগ্রী পাননি তাদের অর্থ সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন,রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল,আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু। জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের মধ্যে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চাল,ডাল,তেল,ছোলা ও শিশু খাদ্যসহ আটটি পণ্যের ১০ হাজার প্যাকেট করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দেশে যেন কোনো মানুষ না খেয়ে থাকে। এজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ক্রমান্বয়ে জেলার পাঁচটি উপেজলার ১০ হাজার মানুষের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply