Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পুলিশের শীর্ষ ৫ পদে বদলি




অ্যান্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের শীর্ষ পাঁচ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (০৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজে কর্মরত ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরে টিআর পদে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। আর ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply