Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লিটারের পর লিটার অক্সিজেন নিতে হয়েছিল : বরিস জনসন




যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : সংগৃহীত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। চিকিৎসাধীন সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বরিস বলেছেন, 'আমাকে জীবিত রাখতে লিটারের পর লিটার অক্সিজেন দেওয়া লেগেছে।' আজ রোববার ব্রিটিশ পত্রিকা সানকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনার বিরুদ্ধে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। বরিস বলেছেন, লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের দিনগুলো তাঁকে করোনা রোগীদের কষ্ট দূর করতে এবং যুক্তরাজ্যকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে উদ্বুদ্ধ করেছে। হাসপাতাল থেকে ফিরে খুশির খবরও পেয়েছেন। বান্ধবী ছেলেসন্তান জন্ম দিয়েছেন। তাঁরা ছেলের নাম রেখেছেন উইলফ্রেড লরি নিকোলাস জনসন। সন্তানের নামে দাদা ও নানার পাশাপাশি যে দুই চিকিৎসকের সেবা নিয়ে করোনা থেকে মুক্তি পেয়েছেন, তাঁদের নামও যুক্ত করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের হওয়ার ঠিক এক সপ্তাহ পর গত বুধবার ছেলেসন্তানের সুখবর পান বরিস জনসন। পত্রিকায় সাক্ষাৎকারে বরিস বলেছেন, ‘ইন্ডিকেটরগুলো ভুল দিকে এগোচ্ছিল। খুবই খারাপ সময় গেছে। আমি অস্বীকার করব না। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, কীভাবে আমি এখান থেকে মুক্তি পাব।’ যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ১৩০ জন। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৮২ হাজার ২৬০ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply