Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা মোকাবিলা করেই অর্থনীতির চাকা সচল রাখতে হবে--শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান





 
 করোনা মোকাবিলা করেই অর্থনীতির চাকা সচল রাখতে হবে
 

প্রধানমন্ত্রীর বেসরকারি
শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান
ভয় না পেয়ে করোনাকে মোকাবিলা করেই আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ভিডিও কনফারেন্সে অগ্রসর দোহার-নবাবগঞ্জ টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, সারা বিশ্বে নারীদের পাশাপাশি পুরুষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। নবাবগঞ্জে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট করার মধ্য দিয়ে দক্ষ নারী নার্সের পাশাপাশি পুরুষ নার্স বের করে আনা হবে বলেও জানান তিনি।

টেলিমেডিসিন সেবা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, দোহার-নবাবগঞ্জে এই সেবা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় করা হবে। প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা যাতে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুই উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবীমা করার চিন্তাভাবনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply