Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতে করোনার বিস্তার সবচেয়ে ভয়াবহ মহারাষ্ট্রে




ভারতে করোনার বিস্তার সবচেয়ে ভয়াবহ মহারাষ্ট্রে

ভারতে করোনা সংক্রমণের বিস্তার সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির মহারাষ্ট্র রাজ্যে। এরপরই দিল্লি, গুজরাট, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বাড়ছে সংক্রমণের থাবা। যদিও মোট আক্রান্তের নিরিখে মৃত্যুর হার অনেকটা কম। সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও সন্তোষজনক। তবুও উদ্বেগ বাড়ছে দেশটির সাধারণ মানুষের মধ্যে।

আরো পড়ুনঃ ভারতে হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে এক মাসের ব্যবধানে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ গুণের বেশি। এরইমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। মৃত্যু হয়েছে ১৬ সহস্রাধিক। তবে মোট সংক্রমণের নিরিখে মৃত্যুর হার রয়েছে আগের মতোই। এতেই আশাবাদী ভারত সরকার।

এ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রোববার এক সাক্ষাৎকারে ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন।


এদিকে ভাড়া বৃদ্ধি না করায়, সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে বেসরকারি বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ভারতের রোববারের মোট সংক্রমণের প্রায় ৩০ শতাংশই মহারাষ্ট্রে। সেখানে একদিনেই সংক্রমিত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। এরপরই রয়েছে দিল্লি এবং গুজরাট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply