Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল




 আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল
 
শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। ঘরের মা
ঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সালাহ, ফ্যাবিয়ানোরা। আর মাত্র দুই পয়েন্ট পেলেই শিরোপা জয়ের আক্ষেপ ঘোচাবে অলরেডরা। আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শালের হ্যাটট্রিকে লকডাউনের পর প্রথম জয়ের দেখা পেলো রেড ডেভিলরা।


 ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল মানেই যেন একটা আক্ষেপ। হতাশার প্রতিচ্ছবি। যাদের যোগ্যতা কিংবা দক্ষতায় কোন প্রশ্ন নেই। তবু্ও আছে হতাশা, না পাওয়ার বেদনা।

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকে এখন অবধি শিরোপা না পাওয়ার হতাশায় জর্জরিত লিভারপুল। সময় দীর্ঘ ৩০ বছর। সবশেষ উনিশ শতকে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ঘরোয়া লিগের শিরোপা ছুঁয়েছিল লিভারপুল। একবিংশ শতাব্দীতে অল রেডদের অনবদ্য পারফম্যান্স। তবুও বারবার সঙ্গী সেই হতাশাই।

এবার শিরোপা জয়ের হাতছানি। অপেক্ষা আর মাত্র দুটি পয়েন্টের জন্য। শিরোপা জয়ের পথে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপ শীষ্যরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply