Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি




 জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি
 
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। জোড়া গোল করেছেন মাহরেজ ও ফোডেন। এদিকে, ইতালিয়ান সিরি'আয় বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস। এ জয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে তুরিনের ওল্ড লেডিরা।


 শেষ কবে ঘরের মাঠে এতো বড় ব্যবধানে জিতেছিলো ম্যানচেস্টার সিটি। তার হিসাব মেলাতে গেলে হয়তো অনেকটা সময় ভাবতে হবে। এতোদিন পর তাই ঘরের মাঠ এতিহাদে বার্নলির বিপক্ষে এই বড় জয়টা স্বস্তির বটে পেপ গার্দিওলার শিষ্যদের জন্য।

এর আগে এতিহাদে মাঠে নেমে শুরু থেকেই বার্নলির টুটি চেপে ধরে ম্যান সিটি। ২২ মিনিটেই লিড নেয় তারা। বার্নার্ডো সিলভার অ্যাসিস্টে গোল করেন ফোডেন।

এরপর ৪৩ মিনিটে স্বাগতিক শিবিরে আসে দ্বিতীয় গোল। মাহরেজ তার নৈপুণ্য দেখিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সিটিজেনদের হয়ে। ৪৫ মিনিটে অ্যাগুয়েরোকে বার্নলি ফুটবলার মি ফাউল করলে পেনাল্টি পায় ম্যান সিটি। আর তা থেকে গোল করে নিজের জোড়া গোল পূরণের পাশাপাশি ব্যবধান ৩-০ করেন মাহরেজ।


 

বিরতির পর ফিরে ৫১ মিনিটে বার্নার্ডো সিলভার বাড়ানোর বলে গোল করে সিটির হয়ে গোল করেন ডেভিড সিলভা। তাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৪-০। এরপর ৬৩ মিনিটে ফোডেনের করা গোলে ব্যবধান ৫-০ করে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

ম্যাচের পরবর্তী সময়ে একটি গোলও পরিশোধ করতে পারেনি বার্নলি। ফলে বড় জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের। এদিকে, সিরিআ'য় বোলোনিয়ার মাঠে আতিথ্য নেয় বর্তমান লিগ চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে য়্যুভরা। পেনাল্টিও পেয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই। তাতেই ২৩ মিনিটে গোলের দেখা পায় তুরিনের ওল্ড লেডিরা। এবার আর ভুল করেননি রোনালদো। গোলরক্ষককে ঠিকই বোকা বানিয়ে দলকে এগিয়ে নিয়েছেন সিআরসেভেন।

এরপর ৩৬ মিনিটে দিবালা গোল করে লিড বাড়ান য়্যুভেন্তাসের হয়ে। বিরতির পর আর গোলের মুখ দেখেনি কোন দল। উল্টো যোগ করা সময়ে দানিলো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সাথে জয় নিয়ে ঘরে ফেরে সারির দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply