ফ্রান্সে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান
ফ্রান্সে কমছে করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায়, আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। একইসঙ্গে, খুলতে শুরু করেছে সিনেমা হলও।
করোনা সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এর সঙ্গে থিয়েটার, বিশ্রামাগার এবং স্নানাগারও খুলে দেয়া হয়ছে। এছাড়া শিক্ষার্থীদের বাধ্যতামূলক শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে বলা হয়েছে। প্রথম দিন ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল স্ব স্ব প্রতিষ্ঠানে। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।
এদিকে, করোনা সঙ্কটে ফ্লাইট না চলায় বাংলাদেশে আটকে থাকা ফ্রান্স প্রবাসীদের নিয়ে একটি বিশেষ চাটার্ড বিমান ২৪ জুন আসার কথা রয়েছে।
No comments: