Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা




 ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা
 
ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘণ্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।


 রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ আল-বাইদার উত্তরে কানিয়া এলাকায় সৌদি জোটের জঙ্গিবিমান থেকে ১৪ বার বোমাবর্ষণ করা হয়েছে।

একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মা'রিব প্রদেশের সারভাহ জেলায় ১০ দফা হামলা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির এবং 'খাব ওয়া আশশাব' জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে।

রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো।


 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। তবে ইয়েমেনিরাও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply