করোনা শনাক্তে এক কিটে ২ জনের নমুনা পরীক্ষা
একটি কিট দিয়ে একজন নয়, দুজনের নমুনা পরীক্ষা করা যাবে। এমন তথ্য ওঠে এসেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-বিএলআরআইয়ের পরীক্ষা-নিরীক্ষায়। যার ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ল্যাবে তার বাস্তবায়নও শুরু হয়েছে।
দেশের ল্যাবগুলোতে এতোদিন করোনা ভাইরাসের একটি নমুনা পরীক্ষা হয়ে আসছিল একটি কিট দিয়ে। তাতে পুরোটা আমদানি নির্ভর হওয়ায় শুরু থেকেই কিট সংকটে পড়ে দেশ।
এমন বাস্তবতায় সুখবর দিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউট। যেখানে পরীক্ষা করে দেখা গেছে, বর্তমানে যে পরিমাণ কিট দিয়ে একজনের নমুনা পরীক্ষা হচ্ছে, বাস্তবে তার অর্ধেক দিয়েই সম্ভব।
ইনস্টিটিউটের পরীক্ষা নীরিক্ষার পরও দেশের সবগুলো ল্যাবে নির্দেশনা পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, একটি কিট দিয়ে দুটি নমুনা পরীক্ষার। ফলে গেল দুদিন ধরে চট্টগ্রামসহ দেশের প্রায় সব ল্যাবে এভাবেই পরীক্ষা হচ্ছে নমুনার। যাতে সুফল মেলার কথা বলছেন সংশ্লিষ্টরাও।
এতে কোনো সমস্যা হবে না জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, নতুন ব্যবস্থার ফলে সাশ্রয় হবে কিটের।
সংশ্লিষ্টরা জানান, প্রতি ২৪ জনের নমুনা পরীক্ষায় ব্যবহার হওয়া কিটের দাম ন্যূনতম ৬০ হাজার টাকা। সমপরিমাণ কিটে দ্বিগুণ পরীক্ষা করা গেলে সাশ্রয় হবে অর্থ।
No comments: