Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যবিপ্রবিতে করোনার পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন




 যবিপ্রবিতে করোনার পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন

তিনটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষকরা। জিনোম সিক্যুয়েন্সগুলো ইতিমধ্যে বিশ্বখ্যাত জিনোম ডাটাবেস সার্ভার জিআইএসএআইডিতে জমা দেয়া হয়েছে।


 বুধবার (২৪ জুন) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম করোনার ভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। অপেক্ষকৃত নবীন এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নমুনা প্রসেসিং, ভাইরাস শনাক্ত, নিউক্লিক অ্যাসিড পৃথককরণ থেকে শুরু করে জিনোম সিক্যুয়েন্স পর্যন্ত সবটা নিজেরাই করেছেন। ঢাকার বাইরে এই প্রথম কোনো ল্যাবে করোনাভাইরাসের জিনোম সিক্যুয়েন্স করা হলো।

নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাটে সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস থেকে এই জিনোম সিক্যুয়েন্সগুলো করা হয়েছে। যার মাধ্যমে এই অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতি-প্রকৃতি, তা কোথা থেকে ছড়ালো ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি।


 

সংবাদ সম্মেলনে  আরো উপাচার্য বলেন, এই জিনোম সম্পর্কিত বিশ্লেষণ আমাদের গবেষকরা করছেন এবং এ অঞ্চলের ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা প্রবন্ধ শিগগিরই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে। ভবিষ্যতে এই ল্যাবে মেটাজেনোম করার মাধ্যমে রোগীদের সংক্রমণের তীব্রতার কারণ জানা যাবে।

তিনি সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক অ্যানিমেল হাউস ও গ্রিন হাউস তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে বিএসএল-৩ ল্যাবরেটরি স্থাপন করে দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে ভ্যাকসিন তৈরিসহ আরো উচ্চমানের গবেষণা করতে প্রস্তুত তার গবেষক দল।

তিনি বলেন, চার জেলার করোনা পরীক্ষা দিয়ে কাজ শুরু করা হলেও এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। ঢাকা বিভাগের কয়েকটি জেলাও নমুনা পাঠাতে চাইছে। এখানকার গবেষক, শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নমুনা পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে কখনো নমুনা পড়ে থাকে না।


বুধবার পর্যন্ত এই ল্যাবে ৫ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজেটিভ এসেছে ৮০৬টি নমুনা।

সংবাদ সম্মেলনে যবিপ্রবি ল্যাবে চলমান পরীক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত ড. ইকবাল কবীর জাহিদ, ড. শিরিন নিগার, ড. সেলিনা আক্তার, ড. তানভীর আহমেদ, কিবরিয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply