Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্রিকেট নিয়ে ভারত-পাকিস্তানের ঠান্ডা যুদ্ধ!




 ক্রিকেট নিয়ে ভারত-পাকিস্তানের ঠান্ডা যুদ্ধ!
 
নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ক্রিকেট কূটনৈতিক টেবিলে। একটা ঠান্ডা যুদ্ধ চলছে ভারত আর পাকিস্তানের মধ্যে। তা হলো ভারত সেপ্টেম্বর-অক্টোবরে চাইছে আইপিএল আর ওই সময়ে পাকিস্তান চাইছে এশিয়া কাপ আয়োজন করতে।


 মূলত এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির কর্তাদের মাঝে কথার যুদ্ধ। প্রতি বছরের এপ্রিল মে মাসে ভারত আইপিএল আয়োজন করে আসছে। কিন্তু, এ বছর করোনার প্রভাবে এখনো আসর মাঠে গড়ায়নি।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হবার শঙ্কা তৈরি হওয়ায়, ভারত চাইছে এই সময়টায় আইপিএল আয়োজন করতে। কিন্তু, যেহেতু এবারের এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানের। তাই পিসিবি চায় সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়া কাপ আয়োজন করতে।

এ ব্যাপারে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসি খান পরিষ্কার বলেছেন, পাকিস্তানের মাটিতে না হলেও, দুবাইয়ে হবে এশিয়া কাপ। এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, পাকিস্তান ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আসর পিছিয়ে দিয়ে ওই সময়টায় এশিয়া কাপ আয়োজন করুক। এ নিয়েই চলছে ভারত-পাকিস্তানের ক্রিকেটে কথার যুদ্ধ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply