Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মাশরাফীর ছোট ভাইও করোনায় আক্রান্ত




     মাশরাফীর ছোট ভাইও করোনায় আক্রান্ত
 
জাতীয় দলের ক্রিকেটার, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারে কঠিনভাবেই হানা দিয়েছে করোনাভাইরাস। মাশরাফীর পর এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্তজা।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে মোরসালিন জানান, টেস্টের ফল পজিটিভ।

 

শনিবার মাশরাফীর করোনা টেস্টের পর ফলাফল পজিটিভ আসে। পরে টেস্ট করান মোরসালিন। মাশরাফীর পরিবারের অন্য সদস্যদের ফল নেগেটিভ এসেছে। সাবেক ওয়ানডে অধিনায়কের বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান ভালো আছেন।

এপ্রিলের মাঝামাঝি কোভিড-১৯ শনাক্ত হন মাশরাফীর নানা মাসুদ আহম্মেদ। জুনে আক্রান্ত হন তার শাশুড়ি ও স্ত্রী সুমনা হকের ভাগনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply