Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু




নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু
 
নাটোরের সিংড়ায় পুকুরে জলমোটরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  আব্দুল মমিন (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে অপর এক মাছ চাষী আহত হন।


 মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন গাড়াবাড়ি গ্রামের লইমুদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, বিয়াশ বাবু পাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে আব্দুল মমিন ও বেলাল মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যার দিকে পুকুরের পানি রিফ্রেশ করার জন্য জলমোটর চালু করতে যান মুমিন ও বেলাল। এ সময় অসাবধানতা বশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। আর আহত হন বেলাল হোসেন। তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply