Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নানী-নাতনী নিহত





 টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নানী-নাতনী নিহত
 
 
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তার সুমি (২o)  এবং একই গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬o)। নিহতরা সম্পর্কে নানী এবং নাতনী বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট সজিব সিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস মহাসড়কের এলেঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন আহত হন। 

পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply