Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিরাজগঞ্জে ট্রাক চাপায় ৩ জন নিহত





  সিরাজগঞ্জে ট্রাক চাপায় ৩ জন নিহত
 

 
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের চাপায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই তেল ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলা শাহার ছেলে মনিরুল ইসলাম শাহা (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিযোগে গুরুদাসপুর যাচ্ছিলেন। ভটভটিটি হামকুড়িয়া মান্নান নগর বাজার অতিক্রম করার পর বিকল হয়ে পড়ে। 

এ অবস্থায় ভটভটির চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। এ সময়ে দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply