Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শিগগিরই আসছে বিশেষ বিসিএস




শিগগিরই আসছে বিশেষ বিসিএস মহামারি করোনা মোকাবিলায় আরও দুই হাজার চিকিৎসক নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দিয়ে তাদের করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে পদায়ন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে বিশেষ বিসিএস আয়োজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তারা যেন দ্রুত এ নিয়োগের ব্যবস্থা করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) প্রয়োজনীয় নির্দেশনা দেয় সে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। প্রয়োজনে এ সংক্রান্ত প্রস্তাব পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে জনপ্রশাসনে পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগের ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারাদেশে এ রোগের চিকিৎসা দিতে পারে এমন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিককে একটি ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবেই অসংখ্য চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে। কিন্তু দেশের বিদ্যমান স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করা সম্ভব নয়। এ প্রেক্ষাপটে করোনাভাইরাসের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের একটি প্রস্তাবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এসব চিকিৎসক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পরে নিলেও হবে। এদিকে গত ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় আরও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার।শিগগিরই আমরা আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করেছি এবং চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি। জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দিতে অল্প সময়ের মধ্যে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দিয়েছি। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। আমরা ৪ হাজার নার্স নিয়োগ দেব। সেই নির্দেশ আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতোমধ্যে দিয়েছি। শিগগিরই এ নিয়োগ দেয়া হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply