Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রামোসের গোলে জিতেই চলেছে রিয়াল




রামোসের গোলে জিতেই চলেছে রিয়াল সার্জিও রামোসের পেনাল্টিতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে তিন পয়েন্ট তুলে শিরোপার পথে আরেকধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচ ম্যাচে তিন পেনাল্টি মিলল জিনেদিন জিদানের দলের। রোববার বিলবাওয়ের মাঠে ১-০ গোলে জিতেছে রিয়াল। আপাতত টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার থেকে ৭ পয়েন্টে এগিয়ে মাদ্রিদিস্তারা। এই জয়ে ৩৪ ম্যাচে শীর্ষের রিয়ালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ৭০ পয়েন্টে দুইয়ে, রাতে ভিয়ারিয়ালের মাঠে নামবেন মেসি-সুয়ারেজরা। বিজ্ঞাপন বিজ্ঞাপন দারুণ কিছু সুযোগ তৈরি করেও গোলশূন্য কাটে রিয়ালের। বিরতি থেকে ফিরেও সম্ভব হচ্ছিল না প্রতিপক্ষের গোলমুখের তালা খোলার। প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখার এক মুহূর্তে আসে সুযোগ। ম্যাচের ৭৩ মিনিটে যখন মার্সেলোকে ফাউল করে বসে স্বাগতিকরা। ভিএআরের সাহায্য নিয়ে বাঁশি বাজিয়ে রেফারি জানান দেন, গোলের ধারা ধরে রাখার সুযোগ রামোসের। স্পটকিকে একটুও ভুল করেননি রামোস। শেষ ১২ ম্যাচে ৭ম গোলটি আদায় করে নেন রিয়াল অধিনায়ক। শেষ সাত ম্যাচে যা ৫ম। সঙ্গে জাতীয় দল ও রিয়াল মিলিয়ে টানা ২৩টি সফল পেনাল্টির খাতায় নাম লেখান স্প্যানিশ তারকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply