Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » উয়েফা নেশন্স লিগ: ২৪ সদস্যের দল ঘোষণা পর্তুগালের




উয়েফা নেশন্স লিগ: ২৪ সদস্যের দল ঘোষণা পর্তুগালের

সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। গেল বছর নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিলো পর্তুগাল। শিরোপা এবারো ধরে রাখতে চায় সেলেকাওরা। তাই তো সেপ্টেম্বরে নেশন্স লিগের ম্যাচ নিয়ে সতর্ক কোচ ফার্নান্দো সান্তোস। করোনা পরিস্থিতির মাঝেও হবে ম্যাচ। সেপ্টেম্বরে গ্রুপ থ্রি'তে ক্রোয়েশিয়া ও সুইডেনের সঙ্গে দুটি ম্যাচ খেলবে সান্তোস শীষ্যরা। এ ম্যাচের জন্য ডাকা ২৪ সদস্যের দলে আছেন মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফারনানদেসকেও দলে রেখেছেন কোচ। আট সেপ্টেম্বর সুইডেনের ম্যাচের তিনদিন পর বিশ্বকাপ জয়ী ফ্রান্সের সঙ্গেও একটি ম্যাচ খেলবে পর্তুগাল। ফার্নান্দো সান্তোস বলেন, এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। ক্রোয়েশিয়া ও সুইডেনের সঙ্গে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা শিরোপা ধরে রাখার পথে কোন ভুল করতে চাইনা। ম্যাচ বাই ম্যাচ জিতে এগোতে চাই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply