Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অনলাইন ব্যবসায়ীদের নিয়মনীতিতে আনতে কাজ করছে সরকার’




অনলাইন ব্যবসায়ীদের নিয়মনীতিতে আনতে কাজ করছে সরকার’
’ 
অনলাইনে যারা টিকটক, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা করছেন তাদের নিয়মনীতির আওতায় আনতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। 

বুধবার (০৫ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এছাড়া, দ্বিতীয় ধাপে দেশের নামকরা অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের অনুমোদন দেয়া হবে বলেও জানান তিনি ।

এদিকে, বাংলাদেশে চিরতরে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হোক, শেখ কামালের জন্মদিনে এটাই বড় প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। 

উল্লেখ্য, নাগরিক ব্যস্ততাকে পুঁজি করে দিন দিন বিস্তৃতি ঘটছে অনলাইন ব্যবসার। স্বল্প মূলধনে শুরু করা এই ব্যবসা উদ্যোক্তাদের কাছে খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার। কিন্তু সেই সাথে বাড়ছে প্রতারণা। মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অনলাইন ব্যবসায়ী টাকা হাতিয়ে নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে।

ব্যবসায়ীরা বলছেন, নিবন্ধনে কড়াকড়ি আরোপ করলে কমতে পারে এইসব প্রতারণার ঘটনা। 

শুধু তাই নয়, অনলাইন ভিত্তিক অ্যাপ টিকটকে প্রতারণা পাশাপাশি ছড়িয়ে পড়ছে অশ্লীলতা। কিছু বিপদগামী কিশোর টিকটকের ভিডিও ধারণ করে, তা ছড়িয়ে দিয়ে অন্যদের উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে। এখানেই সীমাবদ্ধ থাকছে না তারা। রীতিমতো রাস্তায় সাধারণ মানুষকে মারধরও করছে তারা। এমন অভিযোগে সম্প্রতি টিকটকার অপু ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদের বিরুদ্ধ পুলিশের আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ বিষয়ে পুলিশ বলছে, বিশেষায়িত আইন দ্বারা এসব অপরাধ দমনের জন্য তৎপর রয়েছে সাইবার ক্রাইম ইউনিট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply