Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আবারও হেরেছে চ্যাম্পিয়ন য়্যুভেন্টাস




 আবারও হেরেছে চ্যাম্পিয়ন য়্যুভেন্টাস



 



ইতালিয়ান লিগের আবারো হেরেছে চ্যাম্পিয়ন য়্যুভেন্টাস। ঘরের মাঠে তাদের ৩-১ গোলে হারের লজ্জা দিয়েছে রোমা। তবে আগেই শিরোপা নিশ্চিত করা জুভেরা ম্যাচ শেষে আনুষ্ঠানিক ভাবে ট্রফি হাতে পেয়েছে।

লিগ শিরোপা নিশ্চিত হওয়ায়, এখন য্যুভেন্টাসের টার্গেট ৭ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। তাইতো ক্রিস্টিয়ানো রোনালদো সহ মূল একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়ে একাদশ গড়েন য়্যুভেন্টাস কোচ সারি। ৫ মিনিটে কর্নার থেকে গঞ্জালো হিগুয়েন প্রথমে এগিয়ে দেয় জুভেদের। তবে ২৩ মিনিটে নিকোলা ক্লানিক আর ৪৪ মিনিটে ডিয়েগো পেরোত্তির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রোমা। ৫২ মিনিটে নিকোলো জ্যানিয়োলোর বিল্ডাপ কাজে লাগিয়ে রোমার হয়ে ম্যাচের তৃতীয় গোল করে য়্যুভেন্টাসের হার নিশ্চিত করে দেন পেরোত্তি। হারলেও ম্যাচ শেষে ট্রফি নিয়ে উদযাপনে মাতে রোনালদো, হিগুয়েনরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply