Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ধর্ষণ-খুনের হুমকিতে চিন্তায় নুসরাত




ধর্ষণ-খুনের হুমকিতে চিন্তায় নুসরাত

সামাজিক যোগাযোগমাধ্যমের নারীদের হেনস্থা বাড়ছেই। ভার্চুয়াল প্ল্যাটফর্মে নারীদের উত্ত্যক্ত করা থেকে শুরু খুন ধর্ষণের হুমকি আসছে প্রতিনিয়ত। এমন হেনস্থার শিকার হয়েছেন কলকাতার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। এই অভিনেত্রী যখনই কোনো হিন্দু অনুষ্ঠানে শামিল হন, তার বিরুদ্ধে ফতোয়া জারি করে কয়েকটি ধর্মীয় সংগঠন। পাশাপাশি ভার্চুয়ালিও চলতে থাকে হুমকি। এমনটিই দাবি নুসরাতের। ব্যক্তিগত অভিজ্ঞতা খোলসা করতে না চাইলেও নুসরাত বলেন, অনলাইনে যারা ধর্ষণ বা খুনের হুমকি দেয়, তারা বিকৃত মানসিকতার মানুষ। জীবনে কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয়া ঠিক নয়। অনলাইনে এই বাড়াবাড়ি নিয়ে আমি চিন্তিত। কিন্তু এই পরিস্থিতিতে আমি বিভ্রান্ত নই। এদিকে, কবে এই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই নোংরা অশ্লীলতা বন্ধ হবে, এই প্রশ্নই তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, এই ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষেরা নিজের প্রোফাইল ব্লক করে রেখে অন্যের টাইমলাইনে গিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি এই প্রোফাইলের বিরুদ্ধে গিয়ে তিনি রিপোর্টও করেন। তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও ধর্ষণ ও অ্যাসিড ছোঁড়ার হুমকি দিয়েছিলেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি, ধর্ষণের হুমকি ক্রমাগত দিতে থাকেন হুগলির ওই ব্যক্তি। অবশেষে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply