Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাটুরিয়ায় বাড়ছে চাপ, দুর্ভোগে চালক-যাত্রীরা




পাটুরিয়ায় বাড়ছে চাপ, দুর্ভোগে চালক-যাত্রীরা

দুইদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে পাটুরিয়ায়। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক। দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। আগামী তিনদিনের মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানায় বিআইডব্লিউটিএ। মুন্সীগঞ্জ ঘাটে নোঙর করা ফেরি। আর পাড়ে সারিবদ্ধ গাড়ি। নাব্য সংকটের কারণে দুই দিন ধরে ঘাটের একই চিত্র। ঘাট সংশ্লিষ্টরা জানান, ফেরি চলাচলে পানির যে পরিমাণ গভীরতার দরকার তা না থাকায় পারাপার বন্ধ রয়েছে। নাব্য সংকট কাটাতে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করে বিআইব্লিউটিএ। এ অবস্থায় ঘাটে আটকা পড়া শত শত যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে। তবে ২৭টি লঞ্চ এবং ৮৭টি স্পিডবোট চলাচল অব্যাহত থাকায় অনেক যাত্রী নদী পার হচ্ছেন। বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা জানান, ঘাট স্বাভাবিক হতে আরও তিনদিন সময় লাগবে। মানিকগঞ্জ অন্যদিকে, বিকল্প রুট হওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটও। ছোট যানবাহন ও প্রাইভেটকারকে অগ্রাধিকার দিয়ে পারাপার করায় জমে যাচ্ছে শত শত ট্রাক। কাঁচামাল পচে যাওয়ার আশঙ্কা দেখা দেয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এ রুটে ১৮টির মধ্যে ১৭টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply