ইউএনওর ওপর হামলাকারীরা রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে আজ শুক্রবার নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলাকারীরা দলীয় বা রাজনৈতিক পরিচয়ের কারণে শাস্তি থেকে রেহাই পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলাকারীরা যে দলের কিংবা যে মতেরই হোক, তারা ঘৃণ্য অপরাধী। বর্বরোচিত এ হামলার দায় থেকে অপরাধীরা ছাড় পাবে না। সরকার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ আজ শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত ও অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’ অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আপনারা আগেও দেখেছেন, আমাদের সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনাও এটিই। অপরাধ করে আমাদের দলের সংসদ সদস্য ও নেতা রেহাই পায়নি। তিনি যে পর্যায়ের নেতাই হোন, অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় পাচ্ছেন না। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার সাথে যে নেতা বা ব্যক্তিই জড়িত বলে প্রমাণিত হবেন, তিনিও ছাড় পাবেন না। দলীয় পরিচয় তাকে শাস্তি থেকে রেহাই দেবে না।’ গত বুধবার রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় ইউএনওর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকেও আঘাতে জখম করে। পরে কোয়ার্টারের অন্য বাসিন্দারা তাদের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার গতকাল বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। তাঁকে বর্তমানে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত হননি। তবে, তাঁর সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা। ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনের নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ ও উপজেলার সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। এর আগে আজ শুক্রবার ভোরে হিলির কালিগঞ্জ এলাকা থেকে এ ঘটনার প্রধান আসামি আসাদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। এ ঘটনায় অপর একজনসহ সন্দেহভাজন হিসেবে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
গাজার ওপর বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইসরাইল ইসরাইলি জঙ্গিবিমান ইসরাইলি জঙ্গিবিমান ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি নিরাপত্তা চ...
No comments: