Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ড্রাক্সলারের শেষ মুহুর্তের গোলে পিএসজি’র জয়




উইলিয়ান ড্রাক্সলারের শেষ মুহুর্তের গোলে মেসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারি সেন্ট জার্মেই। শিরোপা ধরে রাখার লড়াইয়ে, লিগে প্রথম দুই ম্যাচ হেরে মেসের বিপক্ষেও পয়েন্ট খোয়াতে বসেছিল পিএসজি। আগের ম্যাচের তিন লাল কার্ডের প্রভাব পড়ে এই ম্যাচে। ম্যাচের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি পিএসজি ফরোয়ার্ড ডি মারিয়া-ইকার্দি। ৬৫ মিনিটে লাল কার্ডের ধাক্কাটা খায় পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার আবদু দিয়ালো। আর ৮৫ মিনিটে পায়ে চোট পেয়ে হুয়ান বের্নাত মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় টানা তিনবারের চ্যাম্পিয়নরা। তবে শেষ রক্ষা হয় ড্রাক্সলারে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পিএসজিকে লিড এনে দেন উইলিয়ান ড্রাক্সলার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply