সীমান্ত-হত্যা কমাতে বাংলাদেশ-ভারতের ভার্চুয়াল বৈঠক ডিসেম্বরে
সীমান্তে হত্যা কমিয়ে আনতে বাংলাদেশ ও ভারত দু'পক্ষই চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার (১৮ অক্টোবর) নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বিজিবির সাথে যে আলাপটা হয়েছে আমিও প্রস্তাব দিয়েছিলাম। যেখানে মূলত এই মৃত্যুগুলো হয় সেখানে এডিশনাল জয়েন্ট মনিটরিং খুললে হয়ত এই ঝামেলা থেকে মুক্ত হতে পারে।
তিনি আরো বলেন, এখানে যারা ডিউটিতে আসেন, তারা পাকিস্তান বর্ডারেও ডিউটি করে। তো তাদের সে ধরনের মন মানসিকতা থাকে। তারা অ্যালার্ট থাকে।
Tag: English News politics

No comments: