Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আফগানিস্তানের গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত




আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১২ আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১২

হয়েছেন। এ হামলায় অন্তত শতাধিক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির ঘর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ এলাকায় পুলিশের প্রাদেশিক সদর দফতরে পাশে এ হামলায় হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ১২ বেসামরিক নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন। প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কিছুদিন ধরে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। ঘর প্রদেশের সরকারের মুখপাত্র আরেফ আবির বলেন, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। গত মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান এবং আফগান সরকারের মাঝে শান্তি আলোচনা শুরু হয়। শান্তির জন্য চুক্তিতে পৌঁছানোর এই আলোচনা শুরু হলেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply