Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ডোনাল্ড ট্রাম্প ১ ঘণ্টায় ১৬টি মিথ্যা কথা বলেছেন




ঘণ্টায় ১৬ বার মিথ্যা বললেন ট্রাম্প

। সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারিত এক সাক্ষাৎকারে এমন দৃশ্য উঠে এসেছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধারণ করা এ সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সাক্ষাৎকার বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ৬০ মিনিটের অনুষ্ঠানে ১৬টির বেশি মিথ্যা তথ্য দিয়েছেন। সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসের সাক্ষাৎকারও প্রচারিত হয়। সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, ২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময় সিবিএস নিউজ ও তাদের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসকে পক্ষপাতদুষ্ট এবং অভদ্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরে সাক্ষাৎকার শেষ না করেই তিনি উঠে পড়েন। সিক্সটি মিনিটস অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক লেসলে স্টাহল প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকারটি নিয়েছিলেন। এ সময় তিনি বারবার ট্রাম্পের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। লেসলে স্টাহল প্রশ্ন করেন এক বিষয়ে, জবাবে ট্রাম্প কথা বলেন অন্য বিষয়ে। সাংবাদিক লেসলে স্টাহল একের পর এক সুনির্দিষ্ট প্রশ্ন করতে থাকলে প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্ত হতে থাকেন। একপর্যায়ে তিনি ‘যথেষ্ট হয়েছে’ বলে সাক্ষাৎকার থেকে উঠে যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সাক্ষাৎকার নেওয়ার জন্য বেশ জনপ্রিয় সাংবাদিক লেসলে স্টাহল। প্রচারের তারিখের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করে লেসলে যে একজন পক্ষপাতদুষ্ট সাংবাদিক তা দেখাতে চেয়েছেন। সিবিএস নিউজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকারটি এভাবে প্রকাশ করে হোয়াইট হাউস তাদের প্রতিশ্রুতি এবং দীর্ঘদিনের রীতি ভঙ্গ করেছে। এ কারণে সিক্সটি মিনিটস অনুষ্ঠানে পুরো সাক্ষাৎকার প্রকাশ থেকে বিরত রাখা যাবে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply