Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ‘নামাজ পড়তে অসুবিধা হয় বলে অভিনয় ছেড়েছি’




‘নামাজ পড়তে অসুবিধা হয় বলে অভিনয় ছেড়েছি’

ঠিকমতো নামাজ পড়া হচ্ছিল না বলে চলচ্চিত্র ছেড়ে দিলেন অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা রাব্বানি মুক্তি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন মুক্তি নিজেই। মুক্তি অভিনয়ে নেই পাঁচ বছরেরও বেশি সময়। কেন? এই প্রশ্ন এসেছে বারবার। অবশেষে নায়িকা নিজেই জানালেন তার অভিনয় ছাড়ার কারণ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না। মুক্তি দর্শক মুগ্ধ করেছেন এখানে শাহানারূপী মুক্তিকে দর্শক মনে রাখবেন অনেকদিন। কাজ করেছেন তিনি হেলাল খানের বিপরীতে ‘হাছন রাজা’ সিনেমাতেও। কাজ করেছেন কিছু নাটক-টেলিছবিতেও। মুক্তি লিখেছেন, ‘অনেকেই জিজ্ঞেস করে, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন? আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই প্রায় পাঁচ বছর হলো আমি অভিনয় ছেড়ে দিয়েছি।’ তার এই স্ট্যাটাসের নিচে অনেকেই এই সিদ্ধান্তের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে কেউ কেউ বলছেন তার অভিনয় মিস করবেন। ১৯৯৩ সালে ‘পদ্মা নদীর মাঝি’ ছবি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুক্তি। আলোচনায় আসেন একই বছরের সিনেমা ‘চাঁদের আলো’ দিয়ে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply