Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এক ম্যাচে দুই সুপার ওভার শেষে পাঞ্জাবের জয়




মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৬ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষে থামে মুম্বাইয়ের সমান ১৭৬ রানেই। অতঃপর সুপার ওভার, তাতেও সুরাহা হলো না। এবার কি তবে বাউন্ডারির হিসেব? না, নতুন নিয়ম অনুযায়ী বিজয়ী দল বের করতে সুপার ওভার হলো আরও একটি। আর রোমাঞ্চ তো সেখানেই, সুপার ওভারে মাত্র ৫ রান করে মুম্বাই। ৬ বলে ৬ রান করতে নেমে পাঞ্জাব থামে ৫ রানে, খেলা আবারও টাই তাই আবারও মাঠে গড়াবে সুপার ওভার। দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই ১২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাঞ্জাবকে। একই ম্যাচে দুইবার জয়ের সুযোগ হাতছাড়া করলেও তৃতীয়বারে এসে আর হাতছাড়া করেনি পাঞ্জাব। দ্বিতীয় সুপার ওভারে ক্রিস গেইল এবং মায়াঙ্ক আগারওয়াল দুই বল হাতে রেখেই দলকে জয় এনে দেয়। এ যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমার থেকেও বেশি থ্রিলার। ইংল্যান্ডের অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সুপার ওভার নিয়ে সমালোচনা শুরু হয়ে আর এরপরেই আইসিসি সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনে। গত বিশ্বকাপ ফাইনালে চার-ছক্কার সংখ্যার বিচারে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। এরপর আইসিসি’র কড়া সমালোচনার পর নিয়ম পাল্টায়। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হওয়া পর্যন্ত একের পর এক সুপার ওভার চলবেই। আর আজই প্রথমবার নতুন নিয়ম দেখা গেল ক্রিকেট মাঠে। নজিরবিহীন এ ঘটনার সাক্ষী হলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দুই সুপার ওভারের দ্বিতীয়টি জিতে শেষ হাসি হেসেছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে ব্যাট করতে নামে কুইন্টন ডি কক (৫৩), কাইরোন পোলার্ডের ঝড়ো ১২ বলে ৩৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে ১৭৬ রান। মাত্র ১৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলে রাহুল যখন মাঠ ছাড়ছিলেন তখনও পাঞ্জাবের প্রয়োজন ছিল ১৫ বলে মাত্র ২৪ রান। প্রথম সুপার ওভারে মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে লোকেশ রাহুল এবং নিকোলাস পুরান মাত্র ৫ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইও থামে ৫ রানে। আর ম্যাচ গড়ায় ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সুপার ওভারে। এবার উইকেটে আসেন মুম্বাইয়ের দুই হার্ড হিটার কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া। ক্রিস জর্ডানের করা দ্বিতীয় সুপার ওভারে ১১ রান তোলে মুম্বাই। এবার পাঞ্জাবের হয়ে ব্যাট করতে আসেন ইউনিভার্সাল গ্রুপ ক্রিস গেইল এবং মায়াঙ্ক আগারওয়াল। ট্রেন্ট বোল্টের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান গেইল তখন ৫ বলে আর মাত্র ৬ রানের দরকার পাঞ্জাবের। পরের বলে সিঙ্গেল নিয়ে আগারওয়ালকে স্ট্রাইক দেন গেইল। আর টানা দুই বলে দুটি বাউন্ডারিতে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply