Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মানব পাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ




মানব পাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

মানব পাচারকারীর চক্রের পলাতক ছয় সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল। সোমবার (৩০ নভেম্বর) সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল। মো. জিসানুল হক জানান, সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ছয়জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানবপাচারকারী, যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারের পর প্রকাশ করেছেন তারা। / বার্তা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply