Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন




ছায়ানটের অন্যতম সংগঠক, বিশিষ্ট লেখক, কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিজ্ঞাপন বিজ্ঞাপন তার প্রয়াণে ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুনসহ সকলে গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞাপন রোববার দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডি ২৭ নম্বরে বেঙ্গল ফাউন্ডেশনে তার মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। এরপর পৌনে ১টায় ছায়ানটে শ্রদ্ধাজ্ঞাপন শেষে মরদেহ নেয়া হবে তার বাসায়। এদিন বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর মসজিদে জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। আবুল হাসনাত দীর্ঘ ২৪ বছর দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তিনি মৃত্যুর আগে সাহিত্য পত্রিকা কালি ও কলমের সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply