Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অমিতের প্রস্তাব মানা হবে কি না, তা নিয়ে আজ বৈঠকে কৃষকরা




শনিবার কৃষকদের সামনে শর্ত সাপেক্ষে আলোচনার যে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রেখেছেন, তা ভাল ভাবে দেখছেন না বিক্ষুব্ধরা। অমিতের ‘শর্ত সাপেক্ষে’ আলোচনায় বসার এই প্রস্তাবে তাঁরা আদৌ সাড়া দেবেন কি না তা নিয়ে আজ, রবিবার বৈঠকে বসতে চলেছেন কৃষকরা। তার পরই অমিতের প্রস্তাব মতো কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা নিয়ে বিক্ষুব্ধ কৃষকেরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন। নরেন্দ্র মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। কৃষকেরা ‘লং মার্চ’ করে জড়ো হয়েছেন পঞ্জাব-হরিয়ানা সীমানায়। কৃষকদের একটি দল রাজধানীতে ঢুকে পড়েছেন। কিন্তু রাজধানীতে বিক্ষোভের অনুমতি মেলেনি। কৃষকদের হঠাতে জলকামানও ব্যবহার করেছে পুলিশ। কিন্তু তাতেও দমানো যায়নি বিক্ষুব্ধ কৃষকদের। কৃষকেরা জাতীয় সড়কের বহু জায়গায় ট্র্যাক্টর-ট্রলির উপর বসবাস করছেন। টানা চার দিন ধরে এই পরিস্থিতি চলছে। কৃষকদের অসুবিধার কথা মাথায় রেখেই শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বুরারি গ্রাউন্ডে জমায়েত হওয়ার আবেদন করেন। সেখানে তাঁদের কর্মসূচি পালনে দিল্লি পুলিশের অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের সামনে তিনি শর্ত রাখেন, যদি তাঁরা বুরারিতে সরে যান, তা হলে ৩ ডিসেম্বরের আগে কৃষক ইউনিয়নগুলির সঙ্গে আলোচনায় বসতে পারে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ‘শর্ত সাপেক্ষে’ আলোচনায় বসার প্রস্তাবে অখুশি কৃষকেরা। ভারতীয় কৃষক ইউনিয়নের পঞ্জাব শাখার প্রেসিডেন্ট জগজিৎ সিংহ বলেন, “অমিত শাহজি শর্ত সাপেক্ষে আলোচনার কথা বলেছেন। এটা ঠিক হয়নি। তাঁর উচিত ছিল কোনও শর্ত না রেখেই আমাদের সামনে আলোচনার প্রস্তাব রাখা। তাঁর প্রস্তাব রাখা সম্ভব কি না, তা রবিবার বৈঠকেই স্থির হবে।” আজ, রবিবার এই নিয়ে বৈঠকে বসবেন কৃষকেরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply