দুর্নীতি কিছুটা হলেও কমেছে: দুদক চেয়ারম্যান
গত পাঁচ বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে দুর্নীতির বিস্তৃতি সব জায়গায় রয়েছে বলেও মন্তব্য তার।
টিআইবি রিপোর্টের প্রতিক্রিয়ায় এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে আছে তা নয়, এটা সব খানেই ছড়িয়ে আছে। দুর্নীতির ব্যাপারে দুদক যেমন কঠোর, সরকারের অবস্থানও তেমনি কঠোর। কঠোরতার কারণে দুর্নীতির মাত্রা কিছুটা হলেও কমেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা।
Tag: English News politics

No comments: