Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আজ আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী




ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৩০ নভেম্বর)। দিনটি উপলক্ষে আনিসুল হকের পরিবার ও ডিএনসিসি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আনিসুল হক ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হলে ১৩ আগস্ট সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় এই মেয়র মারা যান। আনিসুল হক রাজনীতিতে সক্রিয় অবস্থান না থাকলেও ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন। রাজধানীকে ‘স্মার্ট’নগরী হিসেবে গড়ে তোলার বেশকিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি। দখলের শিকার রাস্তা ও খাল উদ্ধার, বিলবোর্ড উচ্ছেদসহ বেশকিছু জনহিতকর উদ্যোগ নিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে মেয়র আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান। জোহরের নামাজের পর গুলশানে ডিএনসিসির নগরভবনে (লেভেল ৮) আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। আনিসুল হকের ছেলে নাভিদুল হক জানান, চলমান মহামারির কারণে এ বছর একটু ভিন্নভাবে বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এবার নগরীর বিভিন্ন এতিমখানায় দুই হাজার এতিমের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি গ্রামের বাড়িতেও কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হবে। সেখানকার মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply